POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪ | সময়: ১০:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরে ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোটসুন্দর গ্রাম এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হাফসা আক্তার (৬) ওই গ্রামের মঞ্জুর হোসেন তালুকদারের মেয়ে।

শিশুর নানী তপুরী বেগম জানান, হাফসা বাড়ির পাশের সড়কে খেলাধুলা করতেছিল। হঠাৎ দ্রুতগামী একটি ট্রলি এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে করে তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। সেখান থেকে স্থানীয়রা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম জানান, ট্রলির ড্রাইভারকে আটক করা হবে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন