POPULAR BD NEWS
Popular BD News Logo

ভ্রাম্যমান আদালতে কচুয়ায় ৩ প্রতিষ্ঠানে জরিমানা

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪ | সময়: ৯:১৯ অপরাহ্ণ

কচুয়া ভ্রাম্যমান আদালতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

রবিবার বিকেলে কচুয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মূল্য তালিকা ও নিবন্ধন না থাকায় ভোক্তাধিকার সংরক্ষন আইনে ঢাকা বেকারী ৮ হাজার,তৃপ্তি হোটেল ৭ হাজার ও সাকিব হোটেলে ৬ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো.ইবনে আল জায়েদ হোসেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন