POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে শীতার্তদের পাশে সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্না

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪ | সময়: ৭:৫৩ অপরাহ্ণ
শাহরাস্তিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্না।
শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে তিনি এ উপহার পৌঁছে দেন।
জানা যায়, উপজেলার খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রভাষক, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি গ্রামের শাহাদাৎ হোসেনের স্ত্রী যুবলীগ নেত্রী নাজমুন নাহার স্বপ্না আসন্ন উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে জনগণের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
সাম্প্রতিক সময়ে শৈত্য প্রবাহের ফলে তিনি উপজেলার গরীব ও অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে শীত নিবারনে কম্বল পৌঁছে দিচ্ছেন। যার অংশ হিসেবে শুক্রবার বিকেলে তিনি পৌরসভা, মেহের দক্ষিণ ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্পটে শীতার্তদের মধ্যে কম্বল পৌঁছে দেন।
ওই সময় পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া বসরী বকুল, মেহের দক্ষিণ ইউনিয়নের সদস্য মোঃ জাকির হোসেন মিয়াজীসহ যুবমহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন