চাঁদপুরে এশিয়ান টিভির বর্ষপূর্তি পালিত হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে এগারো পেরিয়ে বারো বর্ষে পদাপর্ণে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এশিয়ান টিভি চাঁদপুর জেলা প্রতিনিধি মো: খুরশিদ আলমের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রেসক্লাব নেতৃবৃন্দ, সরকারি পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ এশিয়ান টিভির দর্শক, শুভান্যুধায়ীরা শুভেচ্ছা বিনিময় করেন।
বেলা ১২টায় জেলা পরিষদের সভা কক্ষে এশিয়ান টিভি চাঁদপুর জেলা প্রতিনিধি মো খুরশিদ আলম এর সভাপতিত্বে ও চাঁদপুর প্রতিনিধি ফাহিম শাহরিয়ার কৌশিক ও জাহিদুল ইসলামের সহযোগিতায় বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহদাত হোসেন শান্ত, চাঁদপুর জেলা পরিষদ সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন, আলাউদ্দিন সরকার, তাছলিমা আক্তার আখি, একুশে টিভি চাঁদপুর প্রতিনিধি নেয়ামত হোসেন, দৈনিক আলোকিত চাঁদপুর সম্পাদক জাকির হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক পারে করিম বাবু, বৈশাখী টিভি চাঁদপুর প্রতিনিধি আবদুল ওয়াদুদ রানা, এশিয়ান টিভি শাহরাস্তি প্রতিনিধি জামাল হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন, এশিয়ান টেলিভিশন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা বলে। এশিয়ান টেলিভিশন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ এর পাশাপাশি এদেশের প্রান্তিক জনগণের সংবাদ তুলে ধরে, এই চ্যানেলটি সুস্থ ধারার সংস্কৃতি প্রচার, পৃষ্ঠপোষকতা দেয়, এশিয়ান টিভি মেধাবী সাংবাদিকরা চাঁদপুর কে তুলে ধরবে, চাঁদপুরের উন্নয়ন অগ্রগতি ও সুস্থ ধারার দেশীয় সংস্কৃতি জনসম্মুখে তুলে ধরার মাধ্যমে চাঁদপুরবাসীর মনে স্থান করে নিবে এশিয়ান টিভি জন্মদিনে এই প্রত্যাশা করছি।