বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতে অনবদ্ধ ভূমিকা রেখেছেন। এশিয়া মহাদেশে ছাত্রলীগের মতো পুরোনো এবং সু-সংঘটিত প্রতিষ্ঠান আর দ্বিতীয়টি নেই বললেই চলে। ৫২ এর ভাষা আন্দোলন, ৬২ সালের শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ৭০ এর নির্বাচন সহ সব কিছুতে ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের সক্রিয় সহযোগিতা না পেলে সীমিত সংখ্যক সৈন্য নিয়ে বিশাল অর্জন করা সম্ভব হতো না।
বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় হাজীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে টেলিকনফারেন্সে এসব কথা বলেন মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার ও হাজীগঞ্জের শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
ওই সময় তিনি আরো বলেন, দেশে এখনো অনেক গরিব অসহায় মানুষ আছে যারা আমার কাছে এসে পৌঁছানোর পথ খুঁজে পায়না তাদের খুঁজে বের করার দায়িত্ব হলো ছাত্রলীগের। যে কারা সরকারি সহযোগিতা পাওয়ার যোগ্য। বাংলাদেশ ছাত্রলীগ হাজীগঞ্জ-শাহরাস্তি ছাত্রলীগের কোনো নেতা চাঁদাবাজির সাথে জড়িত নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে হাজীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী হাসানুজ্জামান রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব আলম, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুম হাসান ফয়সাল প্রমূখ।
অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সর্দার, তানভীর চৌধুরী, নোমান হোসেন, ওমর ফারুক মিয়া, নুর হোসেন নুরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব হোসেন অপি, তানভীর পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক বাপ্পি মজুমদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম রাকিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক আলাউদ্দিন হোসেন আল আমিন, সহ-সম্পাদক আল আমিন বেপারী’সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।