POPULAR BD NEWS
Popular BD News Logo

মোটরসাইকেল দূর্ঘটনায় আহত আব্দুস ছামাদ আর নেই

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪ | সময়: ৪:২১ অপরাহ্ণ

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়া আব্দুস ছামাদ মারা গেছেন।

 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত আব্দুস ছামাদ হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব কাজিরগাঁও বড় বাড়ির মৃত মোবারক প্রধানিয়ার ছেলে।

 

গেলো ৯ই জানুয়ারি মোটরসাইকেলে করে চট্টগ্রামে যাওয়ার পথে চৌদ্দগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর আহত হয়ে চট্রগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা নেয় আব্দুস ছামাদ। পরে তাকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুকালে দুই সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে যান আব্দুস ছামাদ।

 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন