POPULAR BD NEWS
Popular BD News Logo

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল বিক্রি করতে গিয়ে হাজীগঞ্জের যুবকসহ আটক দুই

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪ | সময়: ১:৫৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল বিক্রি করতে গিয়ে আটক হয়েছেন দুই যুবক। তারা হলেন, ফরহাদ হোসেন ফাহিম (২৩) ও হাছান গাজী শাকিল (২২)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।

আটক ফাহিম রামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল মিয়ার ছেলে ও শাকিল চাঁদপুরের হাজীগঞ্জের জাহাঙ্গীর গাজীর ছেলে।

পুলিশ জানায়, আটক ফাহিম অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থল আসে। শাকিল অস্ত্রটি বিক্রি করিয়ে দেবে বলে তাকে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে আটক যুবকরা ঘটনাস্থল আসে। তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন