হাজীগঞ্জ-রামগঞ্জ মহাসড়ক। এ সড়কে প্রতিনিয়ত চলাচল করে ঘন্টায় প্রায় দুই হাজার চার’শ যানবাহন।
হাজীগঞ্জ থেকে এ সড়কে চলছে রামগঞ্জ, চাটখিল, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের যানবাহন। কিন্তু গেল কয়েক বছর ধরে এই সড়কে জোড়াতালি ছাড়া পূনঃ সংস্কারের কোন ব্যবস্থাই করতে দেখা যায়নি সড়ক বিভাগকে।
হাজীগঞ্জ চৌরাস্তা বিশ্ব রোড। বর্তমানে যা মুজিব চত্বর নামে পরিচিত। একটু বৃষ্টি হলে এই সড়কটি পরিনত হয় ডোবায়। একটু সামনে এগিয়ে গেলেই জিয়ানগর, বেলচোঁ বাজার, মনতলা বাজার ও ফকির বাজার। বড় বড় গর্ত আর জোড়া-তালি দেওয়া সড়কটিতে চলাচল করতে ভোগান্তি পোহাতে হয় গাড়ি চালক ও যাত্রীদের। তাই দ্রুত সড়কটি মেরামত করার দাবী জানান তারা।
পরিসংখ্যান বলছে, সড়কটি জরাজীর্ণ হওয়ায় গেলো ২ বছরে ২২টিরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মেধাবী শিক্ষার্থী রাশেদ’সহ হতাহত হয়েছে প্রায় অর্ধ-শত।
হাজীগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াছি উদ্দিন আহমেদ জানান, সড়কটি প্রশস্তকরণ, সংস্কার ও উন্নীত করণের জন্য অনুমোদন করা হয়েছে। কার্যাদেশ দেওয়া হলেই কাজ শুরু হবে। ২০২২ সালের শেষে সড়কটি প্রশস্ত করার জন্য মাপজোপ করা হয়। এরপর থেকে দুর্ঘটনা ঘটলেই শুধু টনক নড়ে সড়ক বিভাগের। সংস্কার করা হয় দুর্ঘটনার স্থানটি।