POPULAR BD NEWS
Popular BD News Logo

হাইমচরে জব্দ ৫০০ কেজি জাটকা এতিমখানায় বিতরণ: দুই ব্যবসায়ী’র অর্থদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪ | সময়: ৪:৩৯ অপরাহ্ণ

চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে জব্দ ৫০০ কেজি জাটকা এতিমখানায় বিতরণ এবং আড়তদার ও পাইকারি জাটকা বিক্রেতাসহ দুইজনকে ৭ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সময় জাটকা পরিবহনের দায়ে জব্দ করা হয় ৭টি নৌকা।

 

বুধবার সকালে উপজেলার চরভৈরবী মাছঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকরী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিত সকল পাইকারি ও খুচরা বিক্রেতা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, ক্রেতা বিক্রেতাসহ সকলকে বিশেষ কম্বিং অপারেশন এবং চলমান জাটকা রক্ষা কার্যক্রম বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন।

 

অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ জানান, চরভৈরবী বাজারে জাটকা বিক্রি হয় এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৫০০ কেজি জাটকা জব্দ, ওই বাজারের একজন আড়ৎদারকে ৪ হাজার টাকা এবং একজন পাইকারি মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া জাটকা পরিবহনকারী ৭ নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকাগুলো স্থানীয় ৮টি এতিমখানায় বিতরণ করা হয়।

 

অভিযানে কোস্টগার্ড হাইমচরের সিসি মোহাম্মদ এমদাদুল, কোস্টগার্ড, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন