চাঁদপুর জেলা পুলিশের অবসব প্রাপ্ত (সিভিল স্টাফ) ননপুলিশ সদস্যদের বিদায় সংবধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) মাসিক কল্যাণ সভায় চাঁদপুর জেলা থেকে পিআরএল গমণকারী পুলিশ ও ননপুলিশ (সিভিল স্টাফ) সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এসময় অবসর গ্রহণকারী বিদায়ী পুলিশ ও ননপুলিশ সদস্যদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান সহ আনুষ্ঠানিকতার সহিত সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেয় জেলা পুলিশ।
এ সময় পুলিশ সুপার বলেন, জীবনের বড় একটা অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর এবং একইসাথে দায়িত্বশীল পদে চাকুরী করে বিদায় নিয়েছেন। আমরা আপনাদের অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। অবসর-জীবন ভাল কাটুক এবং সুস্থ থাকুন পরিবারের সাথে। দোয়া করবেন আমাদের সবার জন্য।
বিদায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর, জনাব শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার(রিভার), চাঁদপুর, জনাব মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর, মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।