POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সন্মেলন

ইসতিয়াক জামান নাফিজ | প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০ | সময়: ৮:৩৬ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সন্মেলনে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আক্তার ঢালী ও পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী শরীফ।

বক্তব্য রাখেন,চাদপুর জেলা যুবলীগের সদস্য শাখাওয়াত হোসেন গাজী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগ নেতা আব্দুল বাতেন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাফাওয়াত হোসেন মুকুল, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম,সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সী, আওয়ামীলীগের সভাপতি শাহাজান সরকার যুবলীগ নেতা রফিকুল ইসলাম, বিপ্লব সরকার, মাসুদুর রহমান মাসুদ, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ।

সন্মেলন শেষে কমিটি বিলুপ্তি ঘোষনা করেন এবং নতুন কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী চাওয়া হয়।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি করেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো জহির পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী শরীফ। এতে সভাপতি পদে ১৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৮ জনের নাম আসে। ১ সপ্তাহ পর যাচাই বাচাই করে কমিটি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন