শীত জনিত রোগে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রতিদিন গড়ে ২শ শিশু রুগি চিকিৎসা নিচ্ছে। বর্তমানে এখানে ভর্তি আছে ৩৫ টি শিশু। এরা সবাই জ্বর সর্দি ও ডায়রিয়ায় আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা।
সোমবার বিকালে হাসপাতালে আসা রুগি রেহানা আক্তার জানান, তার শিশু ডায়রিয়ায় আক্রান্ত। তার অবস্থা বেগতিক তাই তাকে মতলব কলেরা হাসপাতালে রেপার করেছে। তাই তাকে মতলব নিয়ে যাচ্ছি।
শিশু ওয়াডে ভর্তি এক শিশুর মা তাহমিনা জানান, দুইদিন থেকে আমার বাচ্চাকে জ্বর সর্দির জন্য ভর্তি করিয়েছি। আজ কিছুট ভালো।
শিশুবিষেষজ্ঞ নাজমুল করিম জানান, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রতিদিন ২শ শিশু রোগী আসে। তার মধ্যে ডায়রিয়া জ্বর সর্দি শীত জনিত রোগের কারণেই এসব রুগি আসছে।