হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদকে বাঁচাতে চান পরিবার।
গেলো সোমবার মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে চট্রগ্রামের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি। আহত আব্দুস ছামাদ হাজীগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব কাজিরগাঁও বড় বাড়ির মৃত মোবারক প্রধানিয়ার ছেলে।
গেলো সোমবার মোটরসাইকেলে করে চট্টগ্রামে যাওয়ার পথে চৌদ্দগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর আহত হয়ে চট্রগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আব্দুস ছামাদ। চিকিৎসক জানান, আব্দুস ছামাদের অবস্থা আশংকাজনক। চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন।
শুক্রবার একটি মসজিদে ইউপি চেয়ারম্যান সুমন প্রধানীয়া আবদুস সামাদের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেন।
ওই সময় তিনি হতদরিদ্র পরিবারটি চিকিৎসা খরচ মেটাতে সকালের আর্থিক সহযোগিতার আহবান জানান। আহত আব্দুস ছামাদের দাম্পত্য জীবনে দুই সন্তানের জনক। মানবতার হাত বাড়িয়ে দেই সকলে। আর্থিক সহযোগিতা করে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান।