POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে ভিক্ষুককে ধর্ষণ: দুই যুবক আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪ | সময়: ৫:৩০ অপরাহ্ণ

শাহরাস্তিতে এক ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার পর দুজনকে আটক করেছে পুলিশ। মামলায় আরও দুজন আসামি পলাতক রয়েছেন।

আজ রোববার দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে এই ঘটনায় ঘটে।

মামলায় আটককৃত আসামিরা হলেন– উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের বিল্লাল হোসেন (২৮) ও ইমাম হোসেন মিয়াজী (২১)। পলাতক আসামিরা হলেন– যাদবপুর গ্রামের বেলায়েত হোসেন (৩০) ও আব্দুল কাদির (২০)।

মামলা সূত্রে জানা যায়, শনিবার রাতে এই ঘটনা ঘটে। চার যুবক ওই ভিক্ষুককে অটোরিকশা থেকে নামিয়ে স্থানীয় ভবনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে এবং পরীক্ষার জন্য হাসপাতালে নেয়। ঘটনার পর শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ভুক্তভোগীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন