POPULAR BD NEWS
Popular BD News Logo

বাবা মায়ের হাতে উদ্বোধন হলো ছেলের স্বর্ণের ব্যবসা প্রতিষ্ঠান

হাসান আহমেদ | প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪ | সময়: ৫:৩৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে শুক্রবার দুপুরে রিয়াদ জুয়েলার্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রিয়াদ হোসেনের বাবা আব্দুল বাতেন খন্দকার ও মা কুলছুমা বেগম ফিতা কেটে ছেলের প্রতিষ্ঠান রিয়াদ জুয়েলার্সের শুভ উদ্বোধন করেন।

ওইসময় ফিতা কেটে দোকানে প্রবেশ করার পর বাবা মাকে ফুল দিয়ে বরণ করে নেন ছেলে।

পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সাড়াশিয়া জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

রিয়াদ জানান, এখানে আধুনিক ডিজাইনের স্বর্ণ অলংকার প্রস্তুুতকারক ও বিক্রেতা। 21K( ক্যারেট) ও 22K (ক্যারেটের বিদেশী) স্বর্ণের গহনা এবং হলমার্কের স্বর্ণ তৈরি ও বিক্রয় করা হয়।

ওই সময় উপস্থিত ছিলেন মঞ্জুর আলম রাজা ও শিহাব হোসেন’সহ আরো অনেকেই।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন