POPULAR BD NEWS
Popular BD News Logo

ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে, শপথ নিতে এসে বললেন সাকিব

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪ | সময়: ২:০৪ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে এসে মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ‘ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে।’

আজ বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। তাঁদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শপথ নিতে এসে মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান সাংবাদিকদের বলেন, ‘ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।’

৭ জানুয়ারির নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হন সাকিব। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পান ৫ হাজার ৯৭৩ ভোট।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন