POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল বন্ধ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪ | সময়: ১০:০৩ পূর্বাহ্ণ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে যেকোনো সময় আবার ফেরি চলাচল শুরু হবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের নদী ও আশেপাশের এলাকা জুড়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে।

তিনি বলেন, নদীপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে বা চ্যানেলে নোঙর করা হয়নি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন