POPULAR BD NEWS
Popular BD News Logo

স্হগিত হওয়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪ | সময়: ৮:১২ অপরাহ্ণ

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আর ৩১ জানুয়ারি পদ-সংশ্লিষ্ট বিষয়ের ২০০ নম্বরের চার ঘণ্টাব্যাপী পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরের কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী তৎপরতার কারণে প্রার্থীরা পরীক্ষা পেছানোর দাবি তোলেন। তাদের দাবির মুখে পরীক্ষা স্থগিত ঘোষণা করে পিএসসি।

২০২৩ সালে ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী—৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে।

সূত্র: সমকাল

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন