POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে তিনদিন ধরে বাড়ি ফিরে আসেনি কলেজছাত্রী

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪ | সময়: ১১:১১ অপরাহ্ণ

গত শুক্রবার (জানুয়ারি ৫) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি মাঈশা মেহজাবিন (১৯)। সে চাঁদপুর মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে চাঁদপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা নার্গিস ফাতেমা।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সদর উপজেলার ব্যাংক কলোনি, ১৫ নম্বর ওয়ার্ডের বাসা থেকে আনুমানিক সকাল ৭টায় কাউকে কিছু না বলে বেরিয়ে যায় মাঈশা।

সাধারণ ডায়েরিতে আরও বলা হয়, মাঈশা মেহজাবিন, পিতা: মৃত মো. মহসীন, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং-ফর্সা, মুখমণ্ডল গোলাকার, স্বাভাবিক প্রকৃতির।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি মেয়েটির খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় জানানোর অনুরোধ করা হচ্ছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন