POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজশাহীর সর্ববৃহৎ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪ | সময়: ৯:৫৯ অপরাহ্ণ

রাজশাহীতে মহানগরীতে পার্টিক্যাল বোর্ড ও ফোমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ওই গুদামে আগুন লাগে।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর থেকে পর পর ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় ওই গুদামে আগুন লাগে। আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সূত্র: Dhaka Mail

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন