চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে নিঃশর্ত মুক্তির দাবিতে আলা হযরত ইমাম আহমেদ রেযা খাঁ(রঃ)পাঠাগার ও জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(দঃ) উদযাপন কমিটির উদ্যোগে নলুয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় মাওঃ নুুুুরুল আলম মজুমদার সাহেবের সভাপতিত্বে ও মো.মামুন কিবীয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মুদতি আবুল হাশেম শাহ মিয়াজী,মাওঃ তাজুল ইসলাম,জাকির হোসেন বাচ্চু,আহলে সুন্নার্ত ওয়াল জাসার্ত ৯নং ইউনিয়ন সাধারণ সম্পাদক আঃ মান্নান,আলা হযরত পাঠাগারে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে নিঃশর্ত মুক্তির দাবিতে বক্তারা বলেন,যতক্ষন না পর্যন্ত তার মুক্তি না হবে,আমরা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে।