POPULAR BD NEWS
Popular BD News Logo

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কচুয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির মতবিনিময়

কচুয়া সংবাদদাতা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০ | সময়: ৭:২৯ অপরাহ্ণ

কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানমের সাথে কচুয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা বুধবার বিকালে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কচুয়া প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার ও রাকিবুল হাসান, নব গঠিত কমিটির সভাপতি মানিক ভৌমিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক সুজন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, কার্যনির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেন। মতবিনিময় সভায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম নবগঠিত কমিটি কে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন- কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক ও আমির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক শান্তুু ধর, কোষাধ্যক্ষ মহসিন হোসেন, প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী আক্কাছ তালুকদার, সদস্য সাইফুল ইসলাম সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন