POPULAR BD NEWS
Popular BD News Logo

ব্যারিস্টার সুমনের কাছে হারলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪ | সময়: ১১:৩০ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে এবার ইতিহাস সৃষ্টি করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেটে মাহবুব আলীকে লক্ষাধিক ভোটে হারিয়ে তিনি বাজিমাত করেছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।

ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ভোট। অন্যদিকে আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য প্রতিমন্ত্রী মাহবুব আলী পেয়েছেন মাত্র ৪৭ হাজার ভোট।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন ২০২১ সালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদ থেকে বহিষ্কার হন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতির কারণ তিনি সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া নিজ এলাকায়ও ব্যক্তিগত খরচে বেশ কিছু কাঠের সেতু করে দিয়ে তিনি আলোচনায় আসেন।

হবিগঞ্জ-৪ আসনটি চা শ্রমিক অধ্যুষিত। এখানে বরাবরই নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হন। এবারই ব্যারিস্টার সুমন এই আসনে নৌকাকে পরাজিত করে বাজিমাত করলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন