POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ইন্ডিয়া নির্বাচন কমিশনের মহাপরিচালকের ভোটকেন্দ্র পরিদর্শন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪ | সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ
চাঁদপুর দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন ইন্ডিয়ান নির্বাচন কমিশনের মহাপরিচালক নারায়ন বালা শুব্রমনিয়ান।
রোববার সকালে চাঁদপুর-৩ আসনের বাবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ও ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্ট ও ভোটারদের সাথে কথা বলেন। পাশাপাশি নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পর্যবেক্ষণকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী সহকারী রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতসহ অনেকে।
চাঁদপুরের ৫ টি আসনে ৭০০ ভোট কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন