চাঁদপুর-৫ আসনে (হাজীগঞ্জ-চাঁদপুর) সকাল থেকে উৎসবমুখর পরিবেশ ভোট গ্রহণ চলছে।
রবিবার সকাল থেকে হাজীগঞ্জ উপজেলার ৮৮টি ভোট কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণের কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও ভোটের আনন্দ বাড়িয়ে তুলতে কেন্দ্রের আশেপাশের জনসাধারণের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এখনো পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনকে কেন্দ্র করে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রেখেছেন। নির্বাচনকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশন বলছেন অবাধ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেশবাসীকে উপহার দিতে কাজ করে যাচ্ছেন।
সকালে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম তিনি তার নিজ কেন্দ্র ভোট প্রয়োগ করেছেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী গাজী মাইনুদ্দিন নিজ কেন ভোট প্রয়োগ করেন।
ইলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান চেয়ার প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী সকালে তার নিজ কেন্দ্রে ভোট প্রয়োগ করতে দেখা গেছে।
এদিকে ভোরে হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় সড়কের উপর গাছ কেটে ফেলে রেখে যায়। স্থানীয়রা জানান ভোটারদের ভীতি প্রদর্শন করতে দুর্বৃত্তরা রাতের আঁধারে গাছ কেটে ফেলে যায়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ ঘটনাস্থলে ছুটে যান এবং দ্রুততার সাথে গাছ কেটে সড়ক থেকে সড়িয়ে নেন।