POPULAR BD NEWS
Popular BD News Logo

আর কোন বাধা থাকলো না

রাজারগাঁও বাজারে ২৪ বছর পর পূর্ণ মালিকানা বুঝে নিলেন সম্পত্তির মালিক

আলমগীর কবির | প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪ | সময়: ৭:৪৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারের অন্যের দখলে থাকা সম্পত্তি ২৪ বছর পর বিজ্ঞ আদালতের রায়ে উচ্ছেদ হলেও মানবিক দিক বিবেচনা করে দুই দিন সময় নিয়ে ভাড়াটিয়া দোকানের মালামাল সরিয়ে নিলে রায় পাওয়া সম্পত্তির মালিক মো: মিজানুর রহমান গং পূর্ণ দখল বুঝে নিলেন।

জানা যায়, হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারে মিজানুর রহমান গং আমির হোসেন মোল্লা গং থেকে ১৯৮১ ও ১৯৮৩ সালে দুই দফায় সম্পত্তি ক্রয় করলেও ২৪ বছর পর্যন্ত বেদখল ছিল। চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা শেষে রায় পান মিজানুর রহমান গং।

আদালতের নির্দেশে রায় বাস্তবায়ন করার লক্ষে প্রকৃত মালিককে সম্পত্তি লাল নিশানার মাধ্যমে বুঝিয়ে দিলেও উক্ত সম্পত্তির উপর ব্যবসা প্রতিষ্ঠান ভাড়াটিয়াকে মানবিক বিবেচনায় মালামাল সরিয়ে নেওয়ার জন্য দুই দিন সময় দেওয়া হয়।

গেলো ৫ জানুয়ারি দুপুরে চাঁদপুর সিভিল কোর্টের কমিশনার মাহবুবুর রহমান উপস্থিত থেকে ঢোল বাজিয়ে সম্পত্তির প্রকৃত মালিক মো: মিজানুর রহমান গংকে বুঝিয়ে দেন।

মিজানুর রহমান গং সম্পত্তি দখল পেয়ে বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানান।

 

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন