চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড ও প্রিজাইডিং অফিসারগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান ।
প্যারেড অনুষ্ঠান শেষে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রিজাইডিং অফিসারগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক
(শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সভায় ভোটপূর্ব নির্বাচনী মালামাল সংগ্রহ, ভোট কেন্দ্র প্রস্তুত, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পরবর্তী করণীয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।