POPULAR BD NEWS
Popular BD News Logo

মহানবীর সা. এর রওজা জিয়ারতে নতুন নিয়ম

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪ | সময়: ৭:০৫ অপরাহ্ণ

একজন মুসলিম বছরে মহানবী (সা.)-এর রওজা শরিফে একবারের বেশি যেতে পারবেন না বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কোনো মুসলিম শেষবার ভ্রমণের ৩৬৫ দিন পর আবার মহানবী (সা.)-এর রওজা শরিফে যাওয়ার আবেদন করতে পারবেন। নুসুক বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে ভ্রমণপ্রত্যাশীদের এই আবেদন করতে বলা হয়েছে।

 

সেই সঙ্গে ভ্রমণের আবেদনকারী করোনায় আক্রান্ত নন এবং কোনো করোনা রোগীর সংস্পর্শে আসেননি- সে বিষয়টিও নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

হজ ও ওমরাহ পালনে আসা মুসল্লিরা ছাড়াও মদিনায় অবস্থিত মহানবী (সা.)-এর রওজা শরিফ ভ্রমণে যান অনেকেই। তবে মহানবী (সা.)-এর রওজা শরিফ পরিদর্শন এবং সেখানে প্রার্থনা করতে ইচ্ছুক মুসলিমদের যাওয়ার আগে সরকারি অনুমতি নিতে হবে।

সূত্র: সময় নিউজ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন