অফিসার্স ক্লাব হাজীগঞ্জ কর্তৃক ৯ জন সহকর্মীর বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। নতুন যোগদানকারী ৬ জন সহকর্মীকে বরণ করে নেয়া হয়েছে। ( ২২ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যার পর এই বিদায় ও বরণ সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বৈশাখী বড়ুয়া।
বিদায় সম্বর্ধনায় যারা সম্বর্ধিত হয়েছেন,তারা হচ্ছেন- নয়ন মনি সূত্রধর (উপজেলা কৃষি অফিসার), মোঃ রাহাত আমিন পাটওয়ারী(উপজেলা প্রকৌশলী), মোঃ জাহাঙ্গীর আলম বুলবুল সরকার(উপজেলা শিক্ষা কর্মকর্তা), সরোয়ার জাহান(ইন্সট্রাক্টর-উপজেলা রিসোর্স সেন্টার), মোঃ মমিনুল হক(উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা),মোঃ মাহমুদ মোস্তফা(উপজেলা মৎস্য কর্মকর্তা), ইমন দাস গুপ্ত (উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা), মোঃ আবুল কাশেম(উপজেলা নির্বাচন কর্মকর্তা), তালুকদার আল্ মামুন
(পুলিশ পরিদর্শক- শহর ও যানবাহন,
হাজীগঞ্জ ট্রাফিক)।
অনুষ্ঠানে উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।