POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় শিক্ষক ওমর খৈয়াম বাগদাদী বরখাস্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪ | সময়: ৮:২৫ অপরাহ্ণ

চাঁদপুর-১ কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারনায় অংশ গ্রহণ করার অভিযোগে এক শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পারভীন সুলতানা।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ইয়াসমিন মেহের এর স্বাক্ষরিত আদেশপত্রে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার সদর ৬০ নং কোয়াকোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর খৈয়াম বাগদাদী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা, পথসভায় অংশ গ্রহণ এবং লিফলেট বিতরনে সরাসরি অংশ গ্রহণ করে Md Omar Kahyam Bagdadi নামক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। যা সরকারি কর্মচারী আচরনবিধি পরিপন্থী। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ২(ই) ও ৩(খ) অনুযায়ী অভিযুক্ত করা হয়। একই বিধিমালা বিধি ১২ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মো. ওমর খৈয়াম বাগদাদী বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন