বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া মতলব দক্ষিণ উপজেলার উপ-নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী বিএইচএম কবির আহমেদ ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে মতলবে আসলে দলের হাজারো নেতা- কর্মীরা তাঁকে বরণ করে নেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে নৌকার প্রতীক নিয়ে বিএইচএম কবির আহমেদ ঢাকা থেকে মতলব আসছে শুনে হাজার হাজার দলীয় নেতাকর্মীরা সকাল থেকে বিকাল পর্যন্ত নায়েরগাঁও ব্রীজের নিকট তাঁকে বরণ করার জন্য অপেক্ষা করতে থাকেন।

নৌকার মাঝি বিএইচএম কবির আহমেদ মতলবের মাটিতে পা রাখার সাথে সাথে নায়েরগাঁও উত্তর ও দক্ষিণ আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।এসশ তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।বক্তব্যর শুরুতেই তিনি সমবেদনা জানান এবং মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মরহুম এএইচ এম গিয়াস উদ্দিনের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন।তিনি কৃতজ্ঞতা জানান চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল ও আওয়ামী লীগের কেন্দীয় নেতা নির্মল গোস্বামী সহ চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি। পরে তিনি আশ্বিনপুরে ও নারায়নপুরে এবং বোয়ালিয়ায় পৌর যুবলীগের উদ্যোগে আয়োজিত ৭নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনেও তিনি বক্তব্য রাখেন।
এ সময় সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী প্রধান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এমএ আজিজ বাবুল, আওয়ামীলীগনেতা কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, কমল পোদ্দার, আবুল কালাম, নায়েরগাঁও উত্তর আওয়ামীলীগের সভাপতি তছলিম আহম্মেদ মিয়াজী, সাধারন সম্পাদক কামরুজ্জামান মোল্লা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চাঁন মিয়া তালুকদার, সাধারন সম্পাদক আবুল কালাম, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ পাটোয়ারী, নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা লায়ন জয়নাল আবেদিন, সদস্য সফিউল আলম মাসুদ, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান রাসেল পাটোয়ারী নিলয়, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাইদুল হক শ্যামল পাটোয়ারী,সাধারন সম্পাদক পদপ্রার্থী রাসেল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তিনি বোয়ালিয়ায় যুবলীগের সম্মেলন শেষে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও শুভেচ্ছা বিনিময় করেন।
দলীয় কার্যালয়ে ফারুক বিন জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন বকুল, জাবেদ সিদ্দিকী, লোকমান হোসেন বাবুল, আনোয়ার সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।