POPULAR BD NEWS
Popular BD News Logo

যুবলীগ নেতার নেতৃত্বে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪ | সময়: ১২:৫৫ অপরাহ্ণ
হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রাজন চৌধুরীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার সকালে হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
ওইসময় বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে ভোট চান। এবং বিগত দিনে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের উন্নয়ন কাজের বর্ননা তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে রাজন চৌধুরী জানান, নৌকা প্রতীক হলো স্বাধীনতার প্রতীক। বিগত দিনে নৌকা প্রতীকের প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি থেকে তার সংসদীয় আসনে যে উন্নয়ন করেছেন সেগুলো দেখে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমকে সংসদে বসিয়ে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ করে দেওয়া। গণসংযোগ ও লিফলেট বিতরণে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
H/A
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন