POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদের গণসংযোগ ও পথসভা

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪ | সময়: ৯:১৯ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও কচুয়া আসনে নৌকার মাঝি ড. সেলিম মাহমুদ বলেছেন- আমাদের এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের অর্থনীতি রক্ষার নির্বাচন। আমাদের অর্থনীতি রক্ষা পেলে আমরা এই দেশের সকল মানুষ ভালো থাকবো। বিএনপি, জামায়াত বিদেশীদের কাছে বাংলাদেশ বিক্রি করে দিতে চায়, দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়। আগামী ৭ তারিখ প্রতিটি ভোট কেন্দ্রে হাজার হাজার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করবে। আমি জননেত্রী শেখ হাসিনার একজন প্রতিনিধি। এই নৌকার মালিক আমি নই, এই নৌকার মালিক জাতির পিতা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা।

তিনি মঙ্গলবার বিকেলে কচুয়া ৬ নং উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নাহারা আবুল মার্কেট প্রাঙ্গণে পথসভায় বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

একই দিনে তিনি ওই ইউনিয়নের সিংআড্ডা, নোয়াগাঁও , বরুচর, উজানী ও তেতৈয়া এলাকায় পৃথক পৃথক গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন চৌধুরী সোহাগ,কচুয়ার পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, আব্দুল বাতেন সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিয়া, নির্বাহী সদস্য আহসান হাবীব প্রাঞ্জল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল আলম টগর, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন, ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, মনির হোসেন, ইউনিয়ন নির্বাচন পরিচালনায় কমিটির সদস্য সচিব রাকিবুল হাসান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, যুগ্ম-আহ্বায়ক সুজন মজুমদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক গণসংযোগ ও পথসভায় অংশগ্রহন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন