POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে চুরি হওয়া ছয়টি মোটরসাইকেল ফেরত পেলো মালিকেরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪ | সময়: ৭:৪৪ অপরাহ্ণ

চাঁদপুরে চুরি হওয়া ছয়টি মোটরসাইকেল ফেরত পেয়েছে মালিকেরা। চোরচক্রের কাছ থেকে উদ্ধারকৃত ১৩টি মোটরসাইকেলের ছয়টির মালিকের কাছে হস্তান্তর করেছে পিবিআই।

মঙ্গলবার দুপুরে পিবিআই জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মোটরসাইকেল মালিকদের হাতে তাদের মোটরসাইকেল তুলে দেয়। আইনী জটিলতা ছাড়াও নিজেদের মোটরসাইকেল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মোটরসাইকেল মালিকরা।

 

পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রশিদ জানান, এই চোরাই মোটরসাইকেল উদ্ধারকাজে নেমে এখন পর্যন্ত শতাধিক চোরের সন্ধান পেয়েছেন তারা। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার ও ১৩ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন