POPULAR BD NEWS
Popular BD News Logo

হঠাৎ নৌকায় ভোট চাইতে সংবাদ সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪ | সময়: ৬:৫২ অপরাহ্ণ

চাঁদপুরে নৌকা প্রতীকে ভোট দিয়ে পাঁচটি আসনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে উপহার দেয়ার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী।

 

মঙ্গলবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি চাঁদপুর-হাইমচরের নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও মেরিন একাডেমি স্থাপনসহ গেলো ১৫ বছরের উন্নয়ন তুলে ধরেন।

 

এছাড়াও আগামীতে চাঁদপুর মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদনসহ হাইমচরে অর্থনৈতিক অঞ্চল ও মতলব আইসিটি পার্কসহ পদক্ষেপ নেয়া উন্নয়নমুলক অসমাপ্ত কাজগুলো শেষ করতে নৌকায় ভোট চান তিনি।

 

ওইসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ সাংবাদিকবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন