POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে শফিকুল আলম ফিরোজের নির্বাচনী গনসংযোগ

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪ | সময়: ৮:১৭ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে চাঁদপুর-৫(হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী (সতন্ত্র) শফিকুল ইসলাম ফিরোজের দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাশিমপুর বাজার, ডাটরা শিবপুর বাজার, ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের ধড্ডা খালপার, রাজারগাঁও বাজার, বাকিলা বাজার ও বলাখাল বাজারে নির্বাচনী ব্যাপক গণসংযোগ করেন।

 

“ভোট আপনার অধিকার” আধুনিক চাঁদপুর-৫ আমার অঙ্গীকার এই প্রতিপাদ্য’কে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় গণসংযোগের পাশাপাশি ভোটারদের সঙ্গে কুশলবিনিময়, লিফলেট বিতরণ ও ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন শফিকুল আলম ফিরোজ।

 

নির্বাচনী গণসংযোগ চলাকালীন সময়ে শফিকুল আলমের ট্রাক প্রতীকের সমর্থনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকনসহ স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন