হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় বই উৎসব হয়েছে।
সোমবার সকালে বই উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৈয়দ মুর্তেজা কামালের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় এর পরিচালনা পরিষদের সভাপতি মিজানুর রহমান সুমন পাটোয়ারী।
সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ মজুমদার ও শিক্ষক নুরুল আমিন মিয়ার পরিচালনায় উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয় এর পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য কামরুজ্জামান সেলিম, মোজাম্মেল হক কাজল, আলমগীর হোসেন আলী মুন্সী, যুবলীগ নেতা সোহেল, সিনিয়র শিক্ষক মোহাম্মদ উল্লাহ বিএড, এটি হোসাইন আহমেদ, সরওয়ার মজুমদার’সহ বিদ্যালয় এর বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ।
সবশেষে বই উৎসবে সকল শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়। এ সময় অভিভাবক, মুক্তিযোদ্ধা, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।