POPULAR BD NEWS
Popular BD News Logo

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪ | সময়: ২:০৪ অপরাহ্ণ

বছরের শুরু সকালটাও ছিল কুয়াশাচ্ছন্ন। কনকনে শীতের মাঝেও শিশুরা হাজির স্কুলে। উদ্দেশ্য নতুন বইয়ের। নতুন বই হাতে পেয়ে কতই না আনন্দ তাদের। কেউ নতুন বই খুলে দেখছে। কেউ তার ঘ্রাণ নিচ্ছে। কেউতো আবার সহপাঠীকেই বলছে দেখ আমার নতুন বই।

 

এমনই পরিবেশ দেখা গেছে হাজিগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে। বই উৎসবের অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সহকারী শিক্ষক কামাল হোসেন চৌধুরীর পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মনসর উদ্দিন মহিলা কলেজের অভিভাবক সদস্য ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম।

 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক আবু সাদেক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল, হোসনে আয়েশা আরেফিন, জুলেখা আক্তার রুবি, রাজিয়া বেগম, নাহিদা আক্তার। বই উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় মাঠ। সবশেষে বই হাতে পেয়ে আনন্দে উজ্জ্বলিত হয়ে ওঠে শিশু শিক্ষার্থীরা।

H/A

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন