POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২০ | সময়: ৭:৫০ অপরাহ্ণ

নিখোঁজ হওয়ার ৪দিন পর নুরুল হুদা (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বদরপুর গ্রাম থেকে উদ্ধারের এই ঘটনা ঘটে।

জানা গেছে, ফরিদগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের হাজী বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র নুরুল হুদা (৬০) গত কয়েকমাস যাবত মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এই অবস্থায় গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সে হঠাৎ করেই সে নিখোঁজ হয়। বিষয়টি স্থানীয় কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেয় ও খোঁজ নিতে থাকে।

এদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বদরপুর গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এক বৃদ্ধের লাশের সন্ধান পায় স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে জানালে পুলিশ অজ্ঞাতনামা হিসেবে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বৃদ্ধের লাশ উদ্ধারের সংবাদ পেয়ে নিখোঁজ নুরুল হুদার ছেলে নুরে আলম ও মৃতের ভাই মোস্তফা হাজীসহ পরিবারের লোকজন থানায় এসে লাশটির পরিচয় শনাক্ত করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, প্রথমে অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে লাশটি উদ্ধার করলেও পরে ওই ব্যক্তি নিখোঁজ হুদা বলে তার পরিবার শনাক্ত করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন