POPULAR BD NEWS
Popular BD News Logo

রিজভীকে খুঁজছি, শিগগিরই গ্রেফতার: ডিবি হারুন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩ | সময়: ৩:৫৯ অপরাহ্ণ

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ জানতাম। তিনি অনেক মামলার আসামিও। অথচ তিনি নির্বাচনবিরোধী প্রচারে জড়িয়েছেন। তাকে খোঁজা হচ্ছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল, তেমন অনেক বড় বড় নেতাকে গ্রেফতার করা হয়েছে। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে।

রিজভীকে উদ্দেশ্য করে ডিবিপ্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলন ও নির্বাচন বানচালের ঘোষণা দেয়। অসুস্থ মানুষ কীভাবে এসব করেন। যদি তিনি সত্যিই অসুস্থ হয়ে থাকেন, তা হলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন