POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৪০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিনজন আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ | সময়: ১১:১০ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলো মো. রনি (৩৯), মো: রাব্বি মিয়া (২৪) ও মো: জাকির হোসেন (২৯)।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, ৪০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন