মহান বিজয় দিবস উপলক্ষে মাতৈন পশ্চিম পাড়া মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলা ৫নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাতৈন পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। ফাইনাল খেলায় অংশ নেয় মাতৈন চিয়ার সেভেন, রয়েল ইউনিটেড। বিশ মিনিট করে চল্লিশ মিনিটের খেলায় মাতৈন চিয়ার সেভেনকে ১-০ গোলে হারালো রয়েল ইউনিটেড।
খেলা শেষে চ্যাম্পিয়ন রয়েল ইউনিটেড এবং রানার্সআপ মাতৈন চিয়ার সেভেন দলের প্লেয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ফরহাদ বেপারীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক শাহজালাল সরদার দিপু, ওহাব আলী মোস্তান, ফারুক বেপারী, ফারুক মোস্তান প্রমুখ।
নিতাই সাহার পরিচালনায় এই টুর্নামেন্টের আয়োজক ছিলেন টিপু, মোজ্জামেল, সায়েম, সোহেল, তানভীর, রায়হান, আরাফাত, মেহেদী, তাজুল, রিয়াদ রাব্বি।
E/N