POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় নৌকার প্রার্থীর প্রচারনা মিছিল ও সমাবেশ

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩ | সময়: ১২:০১ অপরাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোননীত নৌকার প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদের পক্ষে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রচারনা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার বিকালে ওই ইউনিয়নের নন্দনপুর বাজার থেকে মিছিলটি বের হয়ে নন্দনপুর গ্রামের বিভিন্ন সড়কে প্রর্দক্ষিন শেষে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে সমাবেশ মিলিত হয়।

 

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব
হোসেন সুমনের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ইউনুছ পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.মোস্তফা প্রমুখ। বক্তব্যে বক্তারা বলেন,আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ
নির্বাচনে দলমত এক হয়ে ভোট কেন্দ্রে গিয়ে নির্বাচনে দেশের উন্নয়নের নৌকা প্রতীকের প্রার্থী ড.সেলিম মাহমুদকে বিপুল ভোটে বিজয় করে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাল্লাহ।

 

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মফিজুর ইসলাম পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.মনির হোসেন, সাধারন সম্পাদক মোস্তফা কামাল, মফিজুল ইসলাম,শাহাব উদ্দিন,আওয়ামী লীগ নেতা তৌহিদ মুন্সী,
ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক রাসেল হোসেন, ডালিম সরকার, সদস্য মো.রোবেল হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুবলীগ নেতা মো.ইকবাল খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ ও
ছাত্রলীগসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

H/A

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন