দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে (হাজীগঞ্জ – শাহরাস্তি)আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম ফিরোজের ট্রাক প্রতীকের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের কাঁঠালী বাদামতলী বাজারে সৌদি প্রবাসী নজরুল ইসলাম বাচ্চু ও হাসানুজ্জামান মুন্সি’র সমন্বয়ে অনুষ্ঠানে সম্পূর্ণ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ট্রাক প্রতীকের প্রার্থী শফিকুল আলম ফিরোজ। তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে দোয়া কামনা করেন।
তিনি তার বক্তৃতায় বলেন, এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী সুযোগ করে দেয়ায় অংশ নেয়া সম্ভব হয়েছে। এর আগে বার বার চেষ্টা করেও সুযোগ পাই নি তখন বলা হয়েছে নৌকার বাহিরে নির্বাচন করলে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে। কিন্তু এবার এই কথা বলেন নি। তিনি আমাদের আকুতি শুনে নির্বাচকে সচ্ছ করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে অনুমতি দিয়েছেন। আওয়ামী লীগের প্রতি নির্দেশ দিয়েছেন যে যাকে পছন্দ করবে সে তাকে ভোট দিবে। এতে করে দলের কোন আইনশৃঙ্খলা ভঙ্গ হবে না কারো বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হবে না। তাই তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ই জানুয়ারী ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
ওইসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন সহ আরো অনেকেই। সে সময় গণসংযোগ ও পথসভায় পাঁচ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।