POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুস সালাম দাদা আর নেই

শান্তুু ধর | প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩ | সময়: ৭:৫৬ অপরাহ্ণ
কচুয়ার রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুস সালাম প্রধান (দাদা ভাই) (৪৭) আর নেই ( ইন্নালিল্লাহি…….রাজিউন)।
বুধবার ভোরে বাংলাদেশ ক্রিটিক্যাল কোয়ার এন্ড জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দাদা ভাই র্দীঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভোগে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে,১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তিনি বাংলাদেশ আওয়ামীলীগ অনলাইন লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর অকাল মৃত্যুতে কচুয়ায় শোকের ছায়া নেমে আসে।
বাদ মাগরিব পৌরসভার ধামালুয়া প্রধানীয়া বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ,পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন শোক প্রকাশ করেছেন।
E/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন