POPULAR BD NEWS
Popular BD News Logo

মনির পাটওয়ারীর নেতৃত্বে মিছিল নিয়ে নৌকা মার্কার পথসভায় অংশগ্রহণ

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩ | সময়: ৯:১৬ অপরাহ্ণ
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও চারবারের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের পথসভায় অংশগ্রহণ করেছেন, আওয়ামী লীগ নেতা ও রাজারগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফেজ মো. মনির হোসেন পাটওয়ারী।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে নৌকা প্রতীকের অনুষ্ঠিত পথসভায় তিনি দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ স্থানীয় ও এলাকাবাসীদের নিয়ে বিশাল মিছিলের মাধ্যমে অংশগ্রহণ করেন।
এসময় নেতা-কর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে মাদরাসা মাঠ। হাফেজ মো. মনির হোসেন পাটওয়ারী দলীয় নেতাকর্মীদের নিয়ে সাংসদ ও নৌকা প্রতীকের প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমকে ফুলেলে শুভেচ্ছা জানান। মিছিল ও পথসভায় রাজারগাঁও ইউনিয়ন শ্রমিক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল বেপারী, সালেহ আহমেদ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
H/A
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন