POPULAR BD NEWS
Popular BD News Logo

মোহাম্মদপুরে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩ | সময়: ৭:২৬ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জের ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর ফরায়েজি বাড়ি জামে মসজিদে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত মসজিদ কমপ্লেক্সে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। শফিকুর রহমান ফরায়েজির সভাপতিত্বে প্রত্যহ তাফসীর করেন মুফতি মাওলানা আবুল হাশেম শাহ মিয়াজী । সেষদিনে আখেরি মোনাজাত করেন হযরত হযরত মাদ্দাখাঁ বহ. মসজিদের পেশ ইমাম মুফতি ফজলুল কাদের বাগদাদী।

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উপস্থাপক মোহাম্মদ ইউনুছ উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম, ওয়াজ করেন হযরত মাওলানা আব্দুল মমিন ফারুকী । এছাড়াও সকল মসজিদের ইমাম ও খতিববৃন্দ প্রত্যহ বয়ান করেন। উত্তর তাফসির মাহফিলে শত শত মুসল্লিদের অংশগ্রহণে তাফসীর এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে। সব শেষে বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিল পরিচালনার ছিলেন বিশিষ্ট সমাজসেবক হারেস সরদার, বাদশা ফরাজী ও আব্দুল মালেক ফরাজী।

H/A

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন