ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান বাবুল পাটওয়ারী দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ সময় তার জানাজায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় পরে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
তিনি শনিবার রাত ৩ টা ১০মিনিটে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে আব্দুল হান্নান বাবুল পাটোয়ারী নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে উপজেলার বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।