মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে চাঁদপুর জেলা পুলিশ। শনিবার দুপুরে জেলা পুলিশ লাইন মিলনায়তনে ৬০ পুলিশ মুক্তিযুদ্ধা ও পরিবার বর্গকে উত্তরী ও ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর পুলিশ মুক্তিযোদ্ধারা তাদের অনূভুতি প্রকাশ করেন।
ওইসময় সংবর্ধিত মুক্তিযুদ্ধাদের জন্য পুলিশের সেবা সবার আগে দেয়া হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ।
পপুলার বিডিনিউজ, চাঁদপুর