POPULAR BD NEWS
Popular BD News Logo

‘সারাদিন ভোট হবে, কিন্তু সন্ধ্যা বেলায় তারা বিজয় মিছিল করবে’

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩ | সময়: ৯:০২ অপরাহ্ণ

‘সারাদিন ভোট হবে, কিন্তু সন্ধ্যা বেলায় তারা বিজয় মিছিল করবে’- এমন কথা রটাচ্ছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সমর্থকেরা। এমন অভিযোগসহ মারধরের হুমকী দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবী করেন চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর- হাইমচর) নির্বাচনী আসনের স্বতন্ত্রী প্রার্থী ড. শামছুল হক ভূঁইয়া।

জনসংযোগ করার শুরুতে নেতাকর্মী ও সমর্থকেরা হুমকীর মুখে পড়ছেন বলে দাবী করে শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করা এই স্বতন্ত্র প্রার্থী বলেন, নির্বাচনী মাঠে আছি, থাকবো। আওয়ামীলীগের নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কারো হুমকী-ধমকিতে কাজ হবে না। নির্বাচনে জীবন আর মৃত্যু একবারই আসে।

এর আগে বিকালে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় তিনি সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমানের কবর জেয়ারত করে ঈগল প্রতীক নিয়ে গণসংযোগ শুরু করেন।

ওইসময় তিনি বলেন, নেতাকর্মীদের মারধরসহ নানান হুমকী দিয়ে আসছে। বিষয়গুলো সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অবগত করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন